হাতবদলBD

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর, ২০২৬

এই পাতায় বলা আছে হাতবদল BD আপনার কোন তথ্য রাখে, কারা তা দেখতে পায়, আর আপনি কী করতে পারেন।

আমরা যা রাখি

  • আপনার অ্যাকাউন্ট: নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আর যোগ করলে প্রোফাইল ছবি। আমরা এসএমএস দিয়ে নম্বর যাচাই করি না।
  • আপনার বিজ্ঞাপন: লেখা, ছবি, ভিডিও, দাম ও বিবরণ, আর ম্যাপে আপনার দেওয়া জায়গা।
  • এখানে আপনি যা করেন: যেসব বিজ্ঞাপন সেভ করেন, যেসব রিপোর্ট পাঠান, আর প্রতিটি বিজ্ঞাপন কতবার খোলা হয়।
  • কারিগরি তথ্য: আপনার আইপি ঠিকানা ও ব্রাউজারের ধরন। এগুলো দিয়ে আমরা সেবা নিরাপদ রাখি (যেমন বারবার ভুল পাসওয়ার্ড ও স্প্যাম ঠেকাতে) এবং একটি বিজ্ঞাপনে প্রতিদিন প্রতি দর্শককে একবার গুনি। আপনাকে অনুসরণ করার জন্য আমরা এগুলো রাখি না।

অন্যরা যা দেখতে পান

  • আপনার নাম, ছবি ও যোগ দেওয়ার তারিখ আপনার বিজ্ঞাপন ও প্রোফাইলে দেখা যায়।
  • আপনার ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর শুধু লগইন করা ব্যবহারকারীরা দেখতে পান।
  • বিজ্ঞাপনে ম্যাপে এলাকাটি দেখা যায়; সঠিক জায়গা শুধু আপনি চাইলে।
  • আপনার ইমেইল ঠিকানা কাউকে দেখানো হয় না।

আমরা যেভাবে ব্যবহার করি

  • সেবা চালাতে: আপনার বিজ্ঞাপন দেখাতে, মানুষ যেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন, আর কোড ও পাসওয়ার্ড বদলের মতো অ্যাকাউন্টের ইমেইল পাঠাতে।
  • নিরাপদ রাখতে: বিজ্ঞাপন যাচাই, রিপোর্টের ব্যবস্থা, আর শর্ত ভাঙা অ্যাকাউন্ট ব্লক করতে।
  • আমরা আপনার তথ্য বিক্রি করি না, আর অন্য কোম্পানির বিজ্ঞাপন দেখাই না।

আমাদের হয়ে যারা তথ্য সামলায়

তারা আপনার তথ্য শুধু আমাদের সেবা দিতেই ব্যবহার করে।

  • গুগল ক্লাউড: আমাদের সার্ভার ও স্টোরেজ, মুম্বাইয়ে (ভারত)।
  • ক্লাউডফ্লেয়ার: সাইট সুরক্ষিত ও দ্রুত রাখে।
  • ব্রেভো: আমাদের ইমেইল পাঠায়।

কুকি

আমরা কুকি ব্যবহার করি শুধু আপনাকে লগইন রাখতে। আপনি লাইট না ডার্ক চেহারা বেছেছেন, সেটিও আপনার ব্রাউজার মনে রাখে। বিজ্ঞাপন বা ট্র্যাকিংয়ের কোনো কুকি আমরা ব্যবহার করি না।

কতদিন রাখি

  • আপনি কোনো বিজ্ঞাপন মুছলে তা সাথে সাথে সাইট থেকে সরে যায়। কেউ প্রতারণার রিপোর্ট করলে কাজে লাগে বলে আমরা কিছুদিন এর রেকর্ড রাখি।
  • যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলতে বলতে পারেন: আপনার অ্যাকাউন্টের ইমেইল থেকে [email protected] ঠিকানায় লিখুন।

আপনার পছন্দ

অ্যাকাউন্টের পাতায় আপনার তথ্য দেখতে ও ঠিক করতে পারেন। তথ্যের কপি পেতে বা মুছে ফেলতে [email protected] ঠিকানায় ইমেইল করুন।

হাতবদল BD সব বয়সের মানুষের জন্য। আপনার বয়স ১৮-এর কম হলে মা-বাবা বা অভিভাবককে জানিয়ে ব্যবহার করুন। মা-বাবা বা অভিভাবক সন্তানের অ্যাকাউন্ট ও তথ্য মুছে দিতে বলতে পারেন: [email protected] ঠিকানায় ইমেইল করুন।

পরিবর্তন ও প্রশ্ন

এই নীতি বদলালে আমরা এই পাতা ও ওপরের তারিখটি হালনাগাদ করি। প্রশ্ন থাকলে ইমেইল করুন [email protected] ঠিকানায় অথবা হোয়াটসঅ্যাপ করুন ০১৯৪১-১২৩৬০৭ নম্বরে।